মা মাটি মানুষ এখন মানি মানি মানি। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর এই ভাষাতেই বোমা ফাটিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আর এতেই আগুনে ঘি পরেছে। অর্জুনকে আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এদিকে বৃহস্পতিবার রাতেই কলকাতা ফিরছেন মুকুল রায় ও অর্জুন সিং। কলকাতা বিমানবন্দরে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা নিইয়ে হাজির অর্জুন অনুগামীরা।
আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি
ভোটের আগে বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘাসফুল ছেড়ে পদ্মফুলে। অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০০১ সাল থেকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। অর্জুন দল ছেড়ে বলেছেন, মা মাটি মানুষ এখন শুধুই মানি মানি মানি। অর্জুনের দল পরিবর্তনের পরেই তাকে ওপেন চ্যালেঞ্জও দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব
বারাকপুর নিয়ে অর্জুনকে চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব। “একটা ভোট কম পেলে আমায় বলবেন, আমি জবাবদিহি করব”, অর্জুন সিংকে ওপেন চ্যালেঞ্জ দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারাকপুরে ২ লাখের বেশি ভোটে জিতবে দীনেশ ত্রিবেদী, একটা ভোটও কম হবে না বলেই জানিয়ে দিলেন তিনি। কিন্তু তিনি আর কিছু না বললেও অর্জুন এর “মা মাটি মানুষ এখন শুধুই মানি মানি মানি” উক্তির সমালোচনায় সব নেতাই।
আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়
না না করে, বারবার অস্বীকার করেও শেষ পর্যন্ত বিজেপিতে অর্জুন। মমতার প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম প্রকাশ্যে বিদ্রোহী হলেন অর্জুন সিং। যেখানেই রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে অন্য পেশার মানুষদের জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে সেখানেই নেতা কর্মীদের মধ্যে চলছে বিদ্রোহ। যদিও প্রকাশ্যে নেত্রীর বিরুদ্ধে মুখ খুললেন একমাত্র অর্জুন সিং। আর তারপরেই অর্জুনকে ‘গদ্দার থেকে মিরজাফর’ কিছুই বলতে বাকি রাখছেন না।
আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
গত মঙ্গলবার রাতে জগদ্দলের মজদুর ভবনে রাত এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত অনুগামীদের সঙ্গে বৈঠক করেন অর্জুন। সূত্রের খবর, ওই বৈঠকেই অর্জুন তাঁর অনুগামীদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বারাকপুরে তিনি নিজের হাতে তৃণমূলের সংগঠন তৈরি করেছেন। কিন্তু তার পরেও এ বছর তাঁকে টিকিট না দিয়ে দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া হল। এই অপমানের পর দলে পড়ে থাকার আর কোনও মানেই হয় না।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির
ভাটপাড়ার পুরসভার আঠাশ জন কাউন্সিলর, হালিশহর পুরসভার এগারেো জন কাউন্সিলর, নৈহাটির ছজন কাউন্সিলর এবং পানিহাটি পুরসভার একজন কাউন্সিলর অর্জুনের সঙ্গে দলবদল করবেন বলে বিজেপি সূত্রে খবর। তবে দিল্লিতে অবশ্য অর্জুন একাই গিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার অনেক কাউন্সিলরই অর্জুনের পক্ষ নিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত।
আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুকুলের সঙ্গে কলকাতায় ফিরে আসবেন। তাঁদের সঙ্গে অনুপম হাজরা, সৌমিত্র খাঁ, দুলাল বর, খগেন মুর্মুরাও ফিরবেন কলকাতায়। বিমানবন্দরে অর্জুন অনুগামীদের ভিড়।
আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।



















